অলৌকিকতায় ভরা পুরীর জগন্নাথ মন্দির, এই আশ্চর্যজনক রহস্য জানেন?
Mysterious Facts: বন্ধুরা, ভারত এমন একটি দেশ যা তার সংস্কৃতি, সভ্যতা এবং পর্যটন কেন্দ্রগুলির জন্য পরিচিত। এর পাশাপাশি, ভারতের ইতিহাসে এমন অনেক মন্দির রয়েছে যা তাদের সৌন্দর্যের পাশাপাশি অলৌকিকতার জন্য বিশ্ববিখ্যাত। এমনকি ভারতের বিভিন্ন রাজ্যে এমন অনেক মন্দির রয়েছে, যেগুলিকে অলৌকিক বলে মনে করা হয়। বন্ধুরা, আজ আমরা আপনাদের এমন এক রহস্যময় মন্দিরের কথা বলতে যাচ্ছি যার নাম জগন্নাথ পুরী মন্দির। শুনে হয়তো অবাক হলেন! কারণ এই মন্দিরের উপর ইতিমধ্যে অনেক ভিডিও দেখেছেন, কিন্তু আজকে আমি আপনাদের সামনে এমন কিছু তথ্য তুলে ধরব, যা প্রত্যেকটি ইউটিউবার নিজেদের ভিডিওতে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কারণ তারা বিতর্কে জড়াতে চায় না।
বন্ধুরা, আপনারা সবাই জানেন জগন্নাথ মন্দির হিন্দুদের চারটি ধামের মধ্যে একটি। এর পাশাপাশি, এই মন্দিরটি ভগবান বিষ্ণুর অষ্টম অবতার ভগবান কৃষ্ণকে উৎসর্গ করা হয়েছে। অনেকেই বলছেন, কলিযুগের শেষের সাথী জগন্নাথ মন্দির জলে তলিয়ে যাবে। জগন্নাথ আক্ষরিক অর্থে জগতের প্রভু। যে কারণে একে পুরী জগন্নাথ বৈকুণ্ঠধামও বলা হয়। পুরীকে ভগবান বিষ্ণু এবং তার পরিবারের গৃহ বলেই মনে করা হয়। এই মন্দির শুধুমাত্র নিজের রহস্যময়তার জন্য নয়, প্রাচীন স্থাপত্য কলার জন্যও প্রসিদ্ধ। এখানে ভগবান জগন্নাথ তার দাদা বলভদ্র এবং বোন সুভদ্রার বিশেষ কাঠের মূর্তি দেখা যায়। এখানকার রথযাত্রা উৎসব শুধুমাত্র ভারতেই নয় গোটা বিশ্বে বিখ্যাত। যেখানে জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনের আলাদা আলাদা রথ বের করা হয়। এই মন্দির বৈষ্ণব পরম্পরার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যাকে নীলগিরি বা নীল ক্ষেত্রও বলা হয়ে থাকে। হিন্দু পুরাণ অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ নীলমাধব রূপে অবতীর্ণ হয় এখানে বিভিন্ন লীলা করেছিলেন।
আলোকময় পরিবেশ এর মধ্যেও এখানে এমন কিছু ঘটনা ঘটে, যা মানুষের চিন্তারও বাইরে। কেন এই মন্দিরকে নিয়ে মানুষ বেশি চিন্তা করে, আলোচনার কেন্দ্রে থাকে এই মন্দির। যে বছর এই স্থানে নবকলেবর অনুষ্ঠিত হয়, সেবারেই ঘটে এক রোমাঞ্চকর ঘটনা। পুরনো বিগ্রহ থেকে কোন একটা বিশেষ জিনিসকে স্থানান্তরিত করা হচ্ছে নতুন মূর্তিতে। কিন্তু কোন জিনিস? এর নাম ব্রম্ভ পদার্থ বা ব্রম্ভ বস্তু। হ্যাঁ সবাই এই নামেই চেনেন। এই বস্তু নাকি ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়! হ্যাঁ বিভিন্ন গ্রন্থ কিংবা ভক্তদের কথা থেকে উঠে আসে এমনই ভয়ানক তথ্য। কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে এক জঙ্গলে যখন শ্রীকৃষ্ণের তিরোধান হয়। তার শরীর বৈকুণ্ঠলোকে চলে গেলেও থেকে যায় তার হৃদয়। শুনতে আজব লাগলেও উঠে আসছে এমনই তথ্য। শরীর বিনষ্ট হলেও হৃদয়ের কোন ক্ষতি হয়নি। অগ্নি তাকে স্পর্শও করতে পারে নি। এটা কিন্তু রক্তমাংসে গড়া অঙ্গ নয়। অনেকটা যান্ত্রিক বলাই চলে, যার মধ্যে রয়েছে অফুরন্ত শক্তি। নীল বর্ণের এই অলৌকিক বস্তু কে দেখে স্বয়ং জরা অর্থাৎ যার হাতে শ্রীকৃষ্ণ তীরবিদ্ধ হয়েছিলেন, তিনিও অবাক হয়ে যান।
এক দৈববাণীর পর তিনি সেই বস্তুকে নদীর জলে ভাসিয়ে দেন। এরপর তৎকালীন পুরীর রাজা ইন্দ্রদ্যুম্ন এক দিব্যস্বপ্নের পর সমুদ্রের ধারে সেই নীল বস্তুটি খুঁজে পান। মন্দিরের বিগ্রহ তে স্থাপনের মাধ্যমে এই বস্তুর কথা তিনি গোপন রাখেন। এই অলৌকিক বস্তু এতটাই শক্তিশালী এবং উর্যা সমৃদ্ধ যে এর দিকে তাকালেই মানুষ অন্ধ হয়ে যেতে পারে আর খালি হাতে স্পর্শ করলে পঙ্গু হয়ে যেতে পারে। শুধু তাই নয় এর থেকেই এত বিপুল পরিমান শক্তি বেরোতে পারে যে আপনার কোন আন্দাজ নেই। সে কারণে নবকলেবরের সময় এই বস্তুকে স্থানান্তরিত করার জন্য অনেক সতর্ক থাকতে হয়। গোটা অঞ্চলজুড়ে ব্ল্যাক আউট করে দেওয়া হয়।
আপনারা সবাই জানেন যে ভগবান বিষ্ণুর ইতিমধ্যে নয় অবতার গ্রহণ করেছেন, এবার আসতে বাকি তার দশম অবতার অর্থাৎ ভগবান কল্কি। যখন সংসারে পাপের পরিমাণ তার সীমা ছাড়িয়ে যাবে, তখনই সবার সামনে প্রকট হবেন ভগবান বিষ্ণু। এমনটা মনে করা হয় যে যতদিন না ভগবান বিষ্ণুর কোন অবতার এসে সেই ব্রম্ভ বস্তু থেকে অলৌকিক শক্তি নিচ্ছেন, ততদিন সেই হৃদয় কম্পিত হতে থাকবে। সেই ঈশ্বরীয় শক্তি গ্রহণ করার পরেই ওই বস্তুটি হয়তো আর থাকবে না। এছাড়া ছটিয়াভাটা ধামের নাম হয়তো অনেকেই শুনেছেন, যা কটক থেকে 30 কিলোমিটার এবং জাজপুর থেকে 48 কিলোমিটার দূরে অবস্থিত। এর সাথে জড়িয়ে রয়েছে কলকি দেবের নাম। একটি পুরনো বটগাছ আছে, যাকে মুনি-ঋষিদের সাধনা পীঠ বা সমাধি পিঠ মনে করা হয়। ভবিষ্যবাণী বলছে যে কলিযুগের অন্তে ভগবান জগন্নাথ বারো হাত লম্বা তরবারি নিয়ে ঘোড়ায় সওয়ার হয়ে পাপীদের বিনাশ করতে নামবেন। আর তার প্রধান কেন্দ্র হবে জগন্নাথ মন্দির। আপনারা হয়তো অনেকেই লক্ষ্য করেছেন যে ভারতে অনেক মন্দির থাকলেও বিশেষ কিছু মন্দিরে আলাদা সংকেত দেখতে পাওয়া যায়। কারণ প্রতিটি স্থানের আলাদা পৌরাণিক মাহাত্ম্য রয়েছে, যে কারণে ভিন্ন ভিন্ন চিহ্ন চোখে পড়ে।
ভবিষ্যতে যখন কলি যুগ শেষ হয়ে সত্যযুগ শুরু হবে, সেই সময় এক বিশেষ স্থান পাবে পুরীর জগন্নাথ মন্দির। যেমন দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী জলের তলায় ডুবে গিয়েছিল, ঠিক তেমনি পুরীর জগন্নাথ মন্দিরের সাথে একই ঘটনা ঘটবে। এর থেকে একটা জিনিস স্পষ্ট যে প্রত্যেক যুগের অন্তে কোন একটি মহান স্থানে বিধ্বংসী কোন ঘটনা ঘটে। তবে এর পরিণাম কি হবে, সেটা সময় বলবে। জগন্নাথ মন্দিরের সাথে শুধু শ্রীকৃষ্ণ নয়, ভগবান বিষ্ণুর সব অবতারের সম্পর্ক রয়েছে, সেটা বলাই বাহুল্য। আপনারা যদি কলিযুগের ভয়াবহ অবস্থা সম্পর্কে আরো জানতে চান, সেটা আমাদের কমেন্টে জানান!
লেখাটা ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই ঘুরে আসবেন, সেখানে পেয়ে যাবেন আরও অজস্র সুন্দর সুন্দর ভিডিও। যা আপনাকে মন্ত্রমুগ্ধ করে দেবে → PuranKatha Official (1.3 Million Subscribers)
Link → https://www.youtube.com/channel/UCw4iBakNHvzMa_8JtQvWLiQ







কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন