শনিবার, ৭ জুন, ২০২৫

রামায়ণের শ্রীরামের বোন কে ছিল ? (বড় রহস্য)

    শ্রীরামের নিজের বোনের কাহিনী - কেউ জানে না!


রামায়ণ মহাকাব্যে বিভিন্ন ঘটনা আজও আমাদের অবাক করে। শ্রী রামের জন্ম, বিবাহ এবং রাবণের সঙ্গে যুদ্ধ এই প্রধান ঘটনাগুলির সঙ্গে আমরা ভালোভাবে পরিচিত। কিন্তু এর বাইরেও এমন কিছু কাহিনীর উল্লেখ আছে যা শুনলে আপনারা চমকে উঠবেন। অযোধ্যার রাজা দশরথের চার পুত্র ছিল - রাম, ভরত, লক্ষণ এবং শত্রুঘ্ন। এটা তো আমরা সকলেই জানি, কিন্তু শ্রী রামের একজন বোনও ছিল। হ্যাঁ ঠিকই শুনেছেন। কিন্তু তার উল্লেখ পাওয়া যায় না কেন ? আপনাদের প্রিয় "পুরাণ কথা অফিসিয়াল" এর আজকের বিশেষ নিবেদন - শ্রী রামের একমাত্র বোনের কাহিনী


যজ্ঞের অগ্নি থেকে প্রকট হয়ে ছিলেন স্বয়ং অগ্নিদেব। তিনি একটি ক্ষীরে ভর্তি বাটি দশরথকে দিয়েছিলেন। যা গ্রহণ করেছিলেন দশরথের তিন রানী কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রা। এরপরে দশরথের চার সন্তানের জন্ম হয়েছিল। যাদের নামকরণ করেছিলেন ঋষি বশিষ্ঠ। কিন্তু এরই মধ্যে হারিয়ে যায় দশরথের প্রথম সন্তানের গাঁথা। একসময় শ্রীরাম জানতে পেরেছিলেন তার একজন ভগিনী রয়েছে। যে তার থেকে বয়সে বড়। কিন্তু এ রহস্য আজও বেশিরভাগ মানুষের কাছেই অজানা।


কথিত আছে রাজা দশরথ এবং রাণী কৌশল্যার একটি কন্যাসন্তান ছিল, যার নাম শান্তা। ইনিই ছিলেন দশরথের প্রথম সন্তান। একবার অঙ্গ রাজ্যের রাজা রোমপদ এবং তার রানী বর্ষিনী অযোধ্যা ভ্রমণে এসেছিলেন। সেই রাজার সঙ্গে বার্তালাপে দশরথ জানতে পারলেন যে তারা নিঃসন্তান। এ নিয়ে তারা খুবই কষ্টে রয়েছে। তাদের এই দুঃখ দেখে রাজা দশরথ নিজের একমাত্র কন্যা শান্তাকে তাদের হাতে সমর্পন করলেন। এক পুত্রীকে লাভ করে সেই দম্পতি আনন্দে দিশাহারা হয়ে পড়ে। একবার এক ব্রাহ্মণ রাজার সঙ্গে দেখা করতে আসে। সে নিজের ক্ষেতের জন্য সাহায্য চাইতে এসেছিল। কিন্তু রাজা রোমপদ শান্তার সঙ্গে এতটাই ব্যস্ত ছিলেন , ব্রাহ্মণের দিকে তাকাতেও ভুলে গেলেন। এই ঘটনার কথা শুনে সেই রাজ্যের সমস্ত ব্রাহ্মণ অত্যন্ত দুঃখ পেল, তারা ছিলো দেবরাজ ইন্দ্রের ভক্ত। তাদের এই কষ্ট দেখে ইন্দ্র অত্যন্ত ক্রোধান্বিত হলেন, এবং অঙ্গ রাজ্যের উপর বৃষ্টিপাত বন্ধ করে দিলেন। যার ফলে সেই গ্রামের অনেক ক্ষয়ক্ষতি হয়। সমস্ত ফসল নষ্ট হতে থাকে। 


এই বিপদের হাত থেকে রক্ষা পেতে রাজা গিয়েছিলেন বিভান্ডক ঋষির পুত্র ঋষ্যশৃঙ্গ ঋষির কাছে। সেই মহর্ষি দেবরাজ ইন্দ্র কে সন্তুষ্ট করতে এক বিশাল যজ্ঞের আয়োজন করেছিলেন, যার ফলে একসময় ইন্দ্রের ক্রোধ শান্ত হয় এবং অঙ্গরাজ্যে পুনরায় বৃষ্টিপাত শুরু হয়। কিন্তু এদিকে সন্তান থাকা সত্ত্বেও দশরথ হয়ে ওঠেন নি:সন্তান। কুলগুরু বশিষ্ট্যের উপদেশে তিনি তাঁর জামাতা ঋষ্যশৃঙ্গের কাছে গিয়েছিলেন। এরপর রাজা দশরথের সন্তান লাভের জন্য ঋষ্যশৃঙ্গ মুনি পুত্রেষ্টি যজ্ঞের আয়োজন করেছিলেন, যার মাধ্যমেই দশরথ লাভ করেন চার পুত্রকে। এভাবেই হয়েছিল শ্রী রামচন্দ্রের জন্ম। তবে এর পেছনে ছিল এক বড় ভবিষ্যৎবাণী , যারা রহস্য শুনলে আপনারা অবাক হবেন। যদি আপনারা শ্রী রামচন্দ্রের ভগিনী শান্তা সম্পর্কে আরো জানতে চান সেটা অবশ্যই কমেন্টে জানান। 
লেখাটা ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই ঘুরে আসবেন, সেখানে পেয়ে যাবেন আরও অজস্র সুন্দর সুন্দর ভিডিও। ‌যা আপনাকে মন্ত্রমুগ্ধ করে দেবে    PuranKatha Official (1.3 Million Subscribers)
 
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন